জীবননগর উপজেলার বেনীপুরে ১১ মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর কবলে পড়ে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়ছে। অনেক সময় বাদ্য-বাজনা নিয়ে আসর বসিয়ে মাদক বিক্রি করা হয়।
এসব মাদক ব্যবসায়ীদের কবলে পড়ে বিপথগামী হচ্ছে তরুণ ও যুবসমাজ। এসব মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কিছু বললে তারা ভয়ঙ্কর রূপ ধারণ করে। উল্টো মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়ার হুমকি দেয়। কোন কোন সময় নিজেদের শরীর ব্লেড দিয়ে কেটে থানায় মিথ্যা মামলা পর্যন্ত দায়ের করে হয়রানি করে থাকে। সন্তানদের নিয়ে চরম আতঙ্কিত গ্রামবাসী এসব মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
