দুধকুমার নদীতে নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি

আপডেট : ২৭ অক্টোবর ২০১৩, ২০:১৩
নাগেশ্বরীতে ৪ দিনেও খোঁজ মেলেনি দুধকুমার নদীতে তলিয়ে যাওয়া যুবকের। বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে গত বুধবার হাফেজ আলী (১৭) নামে একজন তলিয়ে যায়। জানা যায়, ঘটনার দিন সকালে কুমোদপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে বন্ধুদের সাথে দুধকুমার নদ সাঁতরিয়ে ওপারে মাছ ধরতে যাওয়ার সময় পানিতে তলিয়ে যায়। গত ৪ দিনেও তার লাশের কোন সন্ধান পাওয়া যায়নি।