সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৭ অক্টোবর ২০১৩, ২০:১৩
বোদায় কমিউনিটি পুলিশিংয়ের সমাপনী বোদা (পঞ্চগড়) সংবাদদাতা \ কমিউনিটি বেজড পুলিশিং প্রকল্পের সমাপনী সভা গত শনিবার বোদা থানা চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ। বোদা থানার অফিসার ইনচার্জ আকতার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (পঞ্চগড় সার্কেল) কাজী আখতারউল আলম, মানব কল্যাণের প্রকল্প ম্যানেজার মৌসুমী রহমান, বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, প্রভাষক এমরান আল আমিন। মানব কল্যাণ পরিষদ ও বোদা থানা যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় পঞ্চগড় জেলার ৫টি উপজেলার শতাধিক কমিউনিটি পুলিশিং সদস্য অংশ নেন। চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ফোরামের সম্মেলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ গত শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার বশির আহম্মেদ পিপিএম। সদর মডেল থানার অফিসার ইনচার্জ এসএম বজলুর রশিদের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, মোহিত কুমার দাঁ, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন। অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ মাহতাবউদ্দিন, ড. মাযহারুল ইসলাম তরু, এমকেপির সহকারী প্রকল্প ব্যবস্থাপক শফিউল আওয়াল প্রমুখ। দিরাইয়ে মা-শিশু স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ শুরু দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা\ দিরাই উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ-২০১৩ শুরু হয়েছে। এ উপলক্ষে গত শনিবার একটি র্যালি পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আশুতোষ দাশ। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কুদ্দুস। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাব হোসেন। আর এম ও ডা. হাসিবুর রহমান ও ডা. কানিজ ফাতেমা বেগম। নওগাঁর পোরশায় বিজিবির মতবিনিময় সভা নওগাঁ প্রতিনিধি \ নওগাঁর পোরশায় স্থানীয় গরু ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে ৪৬ বর্ডার গার্ড বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সকলকে সীমান্ত পারাপার ও গরু ব্যবসায়ীদের ভারতের মধ্যে না যাওয়ার জন্য আহবান করা হয়। এছাড়াও মাদক ব্যবসা, নারী পাচার, অস্ত্র ও বিস্ফোরক পাচারসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। মতবিনিময় সভায় বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মিজানুর রহমান, ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আনোয়ার হোসেন, সাংবাদিক হাবিবুর রহমান হাবিবসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বোরহানউদ্দিনে বন্যার্তদের মাঝে ইসলামী ব্যাংকের ত্রাণ বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা \ ভোলার বোরহানউদ্দিনে উপজেলার ১৮ শ’ বন্যার্ত অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ১৮ লাখ টাকার ত্রাণ সহায়তা প্রদান করে ইসলামী ব্যাংক লিঃ। গত শনিবার বোরহানউদ্দিন শাখার উদ্যোগে বোরহানউদ্দিন কামিল মাদরাসায় সম্প্রতি ৮ বারের মেঘনার প্লাবনে ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় তাদের ধৈর্য ধারণ ও কর্মশক্তি দিয়ে বন্যাপরবর্তী পরিস্থিতি মোকাবেলার আহবান জানিয়ে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোন প্রধান মোঃ ইয়ানুর রহমান, উপজেলা চেয়ারম্যান জসিমউদ্দিন হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গির হোসেন বোরহানউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ আহম্মদউলাহ আনসারী প্রমুখ। চৌদ্দগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চৌদ্দগ্রামে গত শনিবার বিকেলে হরতালের সমর্থন ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। যুবদলের কেন্দ্রীয় নেতা কামরুল হুদার নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, তৃণমূল দলের সভাপতি নুর নবী পাটোয়ারী, ছাত্রদল সভাপতি তোফায়েল হোসেন জুয়েল, বিএনপি নেতা কাউন্সিলর হারুন-অর রশিদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ। বেনাপোল বালিকা বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান বেনাপোল (যশোর) সংবাদদাতা \ বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে গত শনিবার বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক/শিক্ষিকাদের এক বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের কার্যনির্বাহী পর্যদের সভাপতির সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেনাপোলের পৌর মেয়র আশরাফুল আলম লিটন। বিদায়ী শিক্ষক/শিক্ষিকাদের মধ্যে রয়েছেন ফরিদা রহমান, এরশাদ আলী, শেখ শামসুদ্দিন আহম্মেদ বাবু, ইদ্রিস আলী ও নৈশপ্রহরী আবুল হোসেন। এ সময় বক্তব্য রাখেন কার্য পর্যদের সহ-সভাপতি মাস্টার শহিদুল্লাহ্, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খাদিজা বেগম ও হাসিনা বেগম ডালিম প্রমুখ। গৌরনদীতে ১৬ দিন পর মাদ্রাসা ছাত্রী উদ্ধার গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ গতকাল রবিবার অপহরণের ১৬ দিন পর গৌরনদীতে অপহূত মাদ্রাসা ছাত্রী আইরিন খানম (১৪) কে উদ্ধার করেছে পুলিশ আশোকাঠী এলাকা থেকে । গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, গত ১১ অক্টোবর গৌরনদী আল হেলাল দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী আইরিন খানমকে অপহরণ করে উপজেলার বিল্ব গ্রামের মৃত ফরিদ বেপারীর পুত্র পলাশ বেপারী (২০)। এ ঘটনায় আইরিনের চাচা মোকলেছুর রহমান বাদী হয়ে গত ১৪ অক্টোবর গৌরনদী থানায় অপহরণ মামলা দায়ের করেন। গত ১৭ অক্টোবর পুলিশ অপহরণকারী পলাশের মা হালিমা বেগম (৫০) কে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করে। চৌদ্দগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল রবিবার আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে জাতীয়তাবাদী যুবদলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী, সহ-সভাপতি আবুল খায়ের, পৌর সেক্রেটারী এয়াকুব আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা ওহিদ উল্লাহ ভূঁইয়া, গাজী আবু বকর, হাসান শাহরিয়া, বেলাল মিয়াজী, নাজমুল হক, মোস্তফা অভি প্রমুখ। আদমদীঘিতে বাসের ধাক্কায় পত্রিকা বিক্রেতা আহত আদমদীঘি( বগুড়া)সংবাদদাতা \ বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘির পূর্ব ঢাকা রোড মোড়ে বিআরটিসি বাসের ধাক্কায় মিজানুর রহমান (৩৬) নামের এক পত্রিকা বিক্রেতা আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকাল হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয়রা জানায়, তিনি প্রতিদিনের মতো গত শনিবার বিকেলে বাড়ী থেকে বাইসাইকেল নিয়ে পত্রিকা বিক্রির টাকা আদায় করতে রওনা হন। ঢাকা রোড নামক স্থানে পৌঁছলে নওগাঁ থেকে বগুড়াগামী বিআরটিসি বাস পিছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। নওগাঁয় সিপিবি-বাসদের গণজমায়েত নওগাঁ প্রতিনিধি \ টাকার খেলা, পেশীশক্তি, প্রশাসনিক কারসাজি ও সামপ্রদায়িক প্রভাবমুক্ত অবাধ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) উদ্যোগে নওগাঁয় এক গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সংগঠন দু’টির জেলা কমিটি যৌথভাবে এ কর্মসূচি পালন করে। গণজমায়েতে বক্তব্য রাখেন সিপিবির জেলা কমিটির সাধারণ সম্পাদক মহসীন রেজা, বাসদের জেলা সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, যুব ইউনিয়ন নেতা মোমিনুল ইসলাম স্বপন, ছাত্রফ্রন্ট নেতা জয়ন্ত বর্মন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন সিপিবির জেলা কমিটির সভাপতি প্রদ্যুত ফৌজদার। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশ্ব হাত ধোয়া দিবস বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ বিজয়নগর উপজেলার চম্পকনগর স্কুল এন্ড কলেজের উদ্যোগে গতকাল রবিবার সকালে স্কুল ক্যাম্পাসে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। অধ্যক্ষ আব্দুস সাত্তারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ জহিরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আল মামুন, প্রেসক্লাব সভাপতি আমীর মাহমুদ, সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান, প্রভাষক আব্দুল্লাহ আল মামুনসহ অনেকে। রায়পুরে সেনিটেশন উদ্বুদ্ধকরণ সভা রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ জাতীয় সেনিটেশন মাস উদযাপনের অংশ হিসেবে সেনিটেশনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দিন জানান, উপজেলার ৯০ ভাগ লোক বর্তমানে সেনেটারি ল্যাট্রিন ব্যবহার করছে। দর্শনায় বাউল ও লোকজ উত্সব শুরু দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ গত শনিবার থেকে চুয়াডাঙ্গার দর্শনায় তিনদিনের বাউল ও লোকজ উত্সব শুরু হয়েছে। জেলার সদর উপজেলার দর্শনার পার্শ্ববর্তী আকন্দবাড়িয়া গ্রামের বাউল পরিষদের আয়োজনে এ বাউল ও লোকজ উত্সব উপলক্ষে ধীরু বাউলের নেতৃত্বে এলাকায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ বাউল ও লোকজ উত্সবে তিনদিনের আয়োজনের মধ্যে থাকছে বাউল গান, জারিগান, লাঠি খেলা ও যাত্রাপালা। কটিয়াদীতে পাট গুদামে অগ্নিকাণ্ড কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের কটিয়াদী বাজারে রবিবার ভোরে পাটপট্টি সুজিত সাহার পাটের গুদামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গুদাম মালিক জানান, গুদামে প্রায় ৪ হাজার মণ পাট ছিল। তন্মধ্যে প্রায় ১ হাজার মণ পাট পুড়ে গেছে। যার মূল্য ১৫ লক্ষ টাকা। আগুনের খবর পেয়ে কিশোরগঞ্জ ও বাজিতপুর ফায়ার সার্ভেসের দুটি দল প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডটি রহস্যজনক। দিনাজপুরে ৩ মাদকসেবীর কারাদণ্ড স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ দিনাজপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল রবিবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রিয় সিন্ধু তালুকদারের নেতৃত্বে শহরের একাধিক স্থানে অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে আটক ৩ জন ফারহান (২০), আব্দুল হামিদ (২৪) ও আইনুল ইসলাম (২৫) প্রত্যেককে ৬শ’ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিন করে কারাদণ্ডের রায় প্রদান করেন। নাঙ্গলকোটে যুবউন্নয়নের আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ নাঙ্গলকোট উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা গত শনিবার অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল আরীফ, লাকসাম উপজেলা যুব উন্নয়ন অফিসার আলী হোসেন, আশিকুর রহমান দোলন চেয়ারম্যান প্রমুখ। কালিয়াকৈরে আওয়ামী যুবলীগের কমিটি অনুমোদন কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি \ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী যুবলীগের কমিটি গঠন করে তা অনুমোদন দিয়েছেন গাজীপুর জেলা আওয়ামী যুবলীগ। জেলা আওয়ামী যুবলীগ সভাপতি এস এম আলতাব হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: হাফিজ উল্লাহ খোকা ৫১ সদস্য বিশিষ্ট কালিয়াকৈর উপজেলা আওয়ামী যুবলীগের কমিটি গঠন করে তা অনুমোদন দেন। মো: হিরু মিয়াকে আহবায়ক, রেজাউল করিম, আবুল কালাম আজাদ, আবুল হাসেম ও এম, ইব্রাহীম খালেদকে যুগ্ম আহবায়ক করে শনিবার সকালে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয় বলে দলীয় সূত্রে জানা যায়। কাঠালিয়ায় নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঠালিয়ায় বাল্য বিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক করা হয়েছে। এনজিও সিএমইএসের উদ্যোগে গত শনিবার সকালে কাজী, ইমাম, ঘটক ও কিশোর-কিশোরীদের নিয়ে স্থানীয় মোল্লা বাড়ির উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইউনিট অর্গানাইজার আবদুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেন্ডার অর্গানাইজার মাহমুদা আক্তার, সিনিয়র শিক্ষা সুপারভাইজার নিজাম উদ্দিন, শিক্ষক মিশুক ওঝা, ইমাম নুরুল ইসলাম, কাজী সোহরাব হোসেন, ঘটক আশরাফ আলী, কিশোরী লাকি আক্তার, গৌরি রানী ও কিশোর পুলক দেবনাথ প্রমুখ। বড়াইগ্রামে কারিতাসের কৃষক মাঠ দিবস বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীখন্ডি গ্রামে ধান চাষের উপর কৃষক মাঠ দিবস পালন করা হয়েছে। কারিতাস সাফবিন প্রকল্প এ মাঠ দিবসের আয়োজন করে। গত শনিবার শ্রীখন্ডি গ্রামে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোনাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, কারিতাস সাফবিন প্রকল্পের জাতীয় সমন্বয়কারী মি. সুকলেশ জর্জ কস্তা, বনপাড়া ডিগ্রী কলেজের অধ্যাপক এসএম আতিয়ার রহমান ও প্রকল্পের জেলা কর্মকর্তা একরামুল হক। বেনাপোলের পুটখালী সীমান্তে নারীসহ আটক ৮ বেনাপোল(যশোর) সংবাদদাতা \ অবৈধ পথে ভারতে প্রবেশের সময় গতকাল রবিবার বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ৮ জন নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। ২৩ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল তায়েফ উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলে পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেছে। এসময় তাদের সাথে থাকা দালল চক্র পালিয়ে যায়। এদের মধ্যে ৭ জন পুরুষ ও ১ জন নারী রয়েছে। এদের বাড়ী খুলনা,নড়াইল ও বাগেরহাট জেলার বিবিন্ন এলাকায়। এদের সকলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। ঝিনাইগাতীর পিআইও অফিসে ইউপি সদস্য লাঞ্ছিত ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা\ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিস সহকারীর ঘুষের টাকা দিতে অপারগতা প্রকাশ করায় গোলাপ হোসেন নামে এক ইউপি সদস্য লাঞ্ছিত হয়েছে। উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য গোলাপ হোসেন অভিযোগ করে বলেন, তার নামে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি ১ মে.টন টিআর প্রকল্পের ডিও উত্তোলনের জন্য অফিস সহকারী সামছুল হককে ৩ হাজার টাকা ঘুষ দেন। কিন্তু সামছুল হকের দাবি আরো ২ হাজার টাকা। গোলাপ হোসেন তার দাবি অনুযায়ী উক্ত টাকা দিতে অপারগতা প্রকাশ করায় গত ২ মাসেও তার নামে ডিও দেয়া হয়নি। নাসিরনগরে চিকিত্সাসেবা ও ওষুধ বিতরণ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ নাসিরনগর উপজেলার স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা শিখা সমাজ কল্যাণের উদ্যোগে গত শনিবার এলাকার গবীর ও দুস্থ মা ও শিশুর বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিত্সাসেবা প্রদান ও ওষুধ বিতরণ কর্মসূচির অবহিতকরণ সভা আয়োজন করা হয়। শিখার নির্বাহী পরিচালক রেজিয়া সুলতানার পরিচালনায় সংস্থার সভাপতি দীনেশ সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসানুল হক মাষ্টার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনির হোসেন, কুন্ডা ইউপি চেয়ারম্যান উমরাও খান। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শ্যামনগরে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময় শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা \ সাতক্ষীরার শ্যামনগরে এমপি এইচএম গোলাম রেজার সাথে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি পরানপুর এ রউপ মেমোরিয়াল কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আব্দুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গত শনিবার এতে প্রধান অতিথি ছিলেন এইচএম গোলাম রেজা এমপি। তিনি শিক্ষকদের লক্ষ্য করে বিভিন্ন দিক-নির্দেশনাসহ স্ব-স্ব প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করার আহবান জানান। এবং শিক্ষা সমিতির উন্নয়নকল্পে এক লাখ টাকা অনুদান প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, ভুরুলিয়া সিরাজপুর কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আজিয়ার রহমান, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীসহ বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। পঞ্চগড়ে শিক্ষার্থীদের হাত ধোয়ানোর শপথ পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা খাওয়ার আগে হাত ধোয়ানোর শপথ নিয়েছে। গতকাল রবিবার দুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শিক্ষার্থীরা এ শপথ নেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবায়ের ইসলাম বাদল শিক্ষার্থীদের খাওয়ার আগে হাত ধোয়ানোর শপথ করান। এ সময় শিক্ষক মনোয়ার হোসেন, মজিরুল ইসলাম ও সুলতান মাহমুদসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। করিমগঞ্জে ফলের চারা বিতরণে ব্র্যাক করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ গতকাল রবিবার ব্র্যাক করিমগঞ্জ উপজেলা শাখা উপজেলার গুজাদিয়া ইউনিয়নের দুইশ’ সদস্যের মাঝে চারশ’ উন্নত জাতের আম ও কাঁঠালের চারা বিতরণ করেছে। ব্র্যাকের ও টিইউপি প্রোগ্রামের আওতায় দরিদ্র বিমোচন কমিটির সদস্যদের এইসব চারা প্রদান করা হয়। করিমগঞ্জ উপজেলা ব্র্যাকের শাখা ব্যবস্থাপক মোঃ মোছলিম উদ্দিন এসময় উপস্থিত থেকে সদস্যদের হাতে এসব চারা তুলে দেন। চাঁপাইনবাবগঞ্জে মা-শিশু সপ্তাহের র্যালি ও গম্ভীরা চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জে পরিবার পরিকল্পনা, মা-শিশু সপ্তাহ উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা অফিস গত শনিবার প্রচার র্যালি, মা সমাবেশ ও গম্ভীরা গানের আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের নেতৃত্বে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক ড. ইলিয়াস আলী খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী পরিচালক ড. পরিতোষ কুমার পাল, ডা. আনোয়ার জাহিদ, ডা. আব্দুস সালাম, ডা. গোলাম রাব্বানী প্রমুখ।