প্রিয়াঙ্কা চোপড়া ‘বদমাশ বাবলি’ ও ‘পিংকি’—এই দুটি আইটেম গান দিয়ে খুব একটা ভালো জায়গা করতে পারেননি আইটেম বাজারে। শুধু ওই দুটি আইটেম গানই নয়, পিটবুলের সঙ্গে নিজের গাওয়া সর্বশেষ ‘এক্সোটিক’ গানটি দিয়েও বাজারে খুব ভালো সাড়া ফেলতে পারেননি তিনি। কিন্তু এবার বোধহয়, সবকটা একবারে উশুল হতে চলল। সঞ্জয়লীলা বানসালীর ‘রামলীলা’ ছবিতে ‘রাম চাহে লীলা’ শিরোনামের একটি আইটেম গানে পারফর্ম করেন প্রিয়াঙ্কা। আর গানটি ইউটিউবে আপলোডের মাত্র ৪ দিনের মধ্যে প্রায় ২ মিলিয়ন বার দেখা হয়েছে ভিডিওটি। যা প্রিয়াঙ্কার ক্যারিয়ারের সবচেয়ে বড় সফলতাগুলোর মধ্যে একটি। আগামী ১৫ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে প্রিয়াঙ্কার আইটেম পারফর্ম করা এই ছবিটি। শুধু তাই নয়, বছরের শেষটা দীপিকার মতো প্রিয়াঙ্কারও বোধহয় ভালো যাবে। কেননা, আগামী ১ নভেম্বর মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সুপারহিরো চলচ্চিত্র ‘কৃষ থ্রি’। উল্লেখ্য, ‘রাম লীলা’ চলচ্চিত্রের কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।
