‘বিগ বস সেভেন’ থেকে বাদ পড়ার শঙ্কায় বাংলাদেশি মডেল আসিফ আজিম

আপডেট : ২৭ অক্টোবর ২০১৩, ২০:৫৫
গত সেপ্টেম্বরে ওয়ার্ল্ড কার্ড এন্ট্রি হিসেবে ‘বিগ বস সাত’-এ যাত্রা শুরু করেন বাংলাদেশি মডেল আসিফ আজিম। তবে খুব বেশিদিন স্থায়ী হলো না তার ‘বিগ বস’ যাত্রা। গতকালই এলিমিনেশনের ফেরে পড়ে বাদ পড়তে হলো এই রিয়েলিটি টিভি শো থেকে। অবশ্য গুঞ্জন রয়েছে, আপাতত তাকে রাখা হবে পৃথক একটি স্থানে, যেখান থেকে আবারও ফিরিয়ে আনা হবে মূল শোতে।