এ দেশের ছোটপর্দার অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা তুষার খানের বাবা নজরুল ইসলাম খান গত ২৬ অক্টোবর আনুমানিক দুপুর ১২টা ৩০ মিনিটে বারডেম হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। জীবদ্দশায় তিনি বিজিএমসি’র জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করেন দীর্ঘদিন। তার আরেকটি পরিচয় হলো তিনি একজন ভাষাসৈনিক। তার মৃত্যুতে শোবিজ মিডিয়ার অনেকেই এসেছিলেন শেষ দেখা দেখতে। তুষার খান জানান, আগামী ১ নভেম্বর লালমাটিয়াস্থ তুষার খানের নিজ বাস ভবনে তার পিতার কুলখানির আয়োজন করা হয়েছে।
