প্রাথমিক চিকিত্সা

ভুলে হঠাত্ কিছু খেয়ে ফেললে

আপডেট : ২৭ অক্টোবর ২০১৩, ২১:৫৪
সাধারণত যা ঘটে না অনেক সময় তাই ঘটে যায়। যেমন ধরুন মধু ভেবে অলিভ অয়েল খেয়ে ফেললেন। পেস্ট ভেবে শেভিং ক্রিম দিয়ে দাঁত মাজা শুরু করলেন। সফট ড্রিংক ভেবে অন্যকোন কেমিক্যালযুক্ত পানীয় খেয়ে ফেললেন ইত্যাদি। বিশেষ করে বড়দের পাশাপাশি শিশুদের ক্ষেত্রেও এধরনের সমস্যা হতে পারে। এসব ক্ষেত্রে যে কাজটি প্রথমে করা দরকার তা হচ্ছে কেমিক্যালযুক্ত কিছু খেয়ে ফেললে সঙ্গে সঙ্গে পরিষ্কার পানি দিয়ে বারবার গড়গড়া করে কুলি করতে হবে। সম্ভব হলে এক সঙ্গে ২/৩ গ্লাস পানি পান করা ভালো। এতে পাকস্থলীতে প্রবেশ করা ক্ষতিকর কেমিক্যাল বেশ খানিকটা ডাইলুটেড হয়ে যায় এবং এর তীব্রতা কমে যায়। অনেক ক্ষেত্রে খাওয়া জিনিসটি মুখ দিয়ে বের করে দিতে পারলে ভালো হয়। এমনকি বমি হলেও খানিকটা রিলিফ পাওয়া যায়। এছাড়া তীব্র কেমিক্যাল ধরনের কিছু মুখে গেলে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নিতে হবে। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ