আন্তর্জাতিক হকি টুর্নামেন্টের চিন্তা-ভাবনা করছে ফেডারেশন

আপডেট : ২৭ অক্টোবর ২০১৩, ২২:১৩
খেলোয়াড় দলবদল এবং প্রিমিয়ার হকি লিগ নিয়ে ফেডারেশন স্বস্তিতে নেই। আন্তর্জাতিক সহযোগিতায় টার্ফ পাওয়া কথা ছিল। তারও কোনো খবর নেই। তারপরও বসে থাকতে চাইছে না ফেডারেশন। কাল জানা গেল হকি ফেডারেশন ডিসেম্বরে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। আন্তর্জাতিক হকি ফেডারেশনের অনুমতি পেলে ১২-২৫ ডিসেম্বর এই টুর্নামেন্ট আয়োজন করতে চায় বাংলাদেশ। ফেডারেশনের একটি সূত্রের দাবী বড় বাজেট ব্যয় হবে টুর্নামেন্টে। সেটা হতে পারে দেড় কোটি টাকা। বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর। টুর্নামেন্ট নিয়ে পৃষ্ঠপোষকের সাথেও কথা বলছে ফেডারেশন।