দীর্ঘ কয়েক বছরের বিরতি দিয়ে বাজারে এসেছে গ্র্যান্ড থেফট অটো (জিটিএ) গেমের সর্বশেষ সংস্করণ জিটিএ ৫। গেমারদের মন জয় করার সাথে সাথে গেম সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে এই গেমটি। আর তারই ফলাফল হিসেবে গেমটি জিতে নিয়েছে গেমারদের ভোটে নির্বাচিত সেরা গেমের পুরস্কার ‘গোল্ডেন জয়স্টিক অ্যাওয়ার্ড’। এ বছরে ১ কোটিরও বেশি মানুষ ভোট প্রদান করেছে এই সেরা গেম নির্বাচনে। আর তাদের ভোটেই বছরের সেরা গেম হিসেবে নির্বাচিত হয়েছে গ্র্যান্ড থেফট অটো ৫। এবারের আসরে অবশ্য একমাত্র গেম হিসেবে দুইটি পুরস্কার লাভ করেছে ‘দ্য লাস্ট অব আস’।
