ঈদে ওয়ালটনের দুই লাখ ফ্রিজ বিক্রি

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ১৯:২৭
গেল কোরবানির ঈদে রেকর্ড পরিমাণ ফ্রিজ বিক্রি করেছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন ও মার্সেল। প্রায় ২ লাখ পিস ফ্রিজ বিক্রি করেছে তারা। এর আগের কোরবানির ঈদে এক লাখ ৩০ হাজার ফ্রিজ বিক্রি করেছিল এ দুটি ব্যান্ড। ব্র্যান্ড দুটির কর্তব্যক্তিরা বলছেন, একসময়ে দেশের ফ্রিজের চাহিদার পুরোটাই মেটানো হতো আমদানী করে। এখন দেশেই উন্নতমানের ফ্রিজ তৈরি হওয়ায় অল্প কিছু আমদানি হচ্ছে। বর্তমানে দেশে ফ্রিজের বার্ষিক চাহিদা ১০ থেকে ১১ লাখ। এর বিপরীতে ওয়ালটন ও মার্সেলের উত্পাদন ক্ষমতা যৌথভাবে প্রায় ১৪ লাখ ফ্রিজ। অর্থাত্ দেশের চাহিদা মিটিয়েও ফ্রিজ রপ্তানি আরো বাড়ানোর মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করছে প্রতিষ্ঠানটি। — প্রেস বিজ্ঞপ্তি