স্বপন-ইমন নতুন জুটি!

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২০:৪৪
‘লালটিপ’-এর পর ‘পরবাসিনী’ নিয়ে নানা জল ঘোলা হওয়ার পর অবশেষে ইমনকেই মূল নায়ক হিসেবে চূড়ান্ত করলেন পরিচালক। এদিকে ছবিটির শুরুর দিকে নিরব ও মেহজাবিনকে নিয়ে পরিচালকের মতে তারা চুক্তি ভঙ্গ করলে তাদেরকে প্রধান চরিত্র থেকে সরিয়ে দেওয়া হয়। এদিকে এসব প্রসঙ্গে ইমনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি নিরব ও মেহজাবিন বিষয়ে তেমন কিছু জানি না। কারণ এটা একেবারে পরিচালকের সাথে তাদের কমিটমেন্টের ব্যাপার। তবে এটুকু বলতে পারি, টানা ৬টি দেশে শুটিং এরপর পুরো ছবির গল্প এবং চরিত্র আমাকে ঘিরেই হয়েছে বলেই ছবিটি আমি করতে রাজি হয়েছি। এবং স্বপন ভাই ছবিটির শুরু থেকেই ছবির গল্প ও লোকেশন নিয়ে কিছু সিক্রেট আউট করতে নিষেধ করেছিলেন, সেই মতে আমি কাজ করেছি। দর্শক ছবিতে অন্য এক ইমনকে পাবেন।’ এ ছাড়া ‘পরবাসিনী’ ছবিটির কাজের পরপরই ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে তারা নতুন ছবির ঘোষণা দেবেন বলে জানা গেছে। অবস্থাদৃষ্টে এটুকু বলা যায়, নির্মাতা-নায়কের এক নতুন কেমিস্ট্রির জুটি তৈরি হতে চলেছে।