সম্প্রতি ‘বিগ বস সেভেন’-এর ঘরে চিত্রনায়িকা কাজলের বোন তানিশার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন কুশল ও গওহর। টানা কয়েকদিন এই দ্বন্দ্ব চলতে থাকলেও একটা পর্যায়ে এসে এটি মাত্রা অতিক্রম করে। আর সেই দ্বন্দ্বের জন্যই ‘বিগ বস’ সালমান খান কুশল ও গওহরকে দোষারোপ করে সব ভুলে যেতে বলে। কিন্তু সালমান খানের ভক্তরাই ক্ষেপে যায় এই সিদ্ধান্তে। তার ভক্তরা তানিশার পক্ষ নিয়ে শো চালাচ্ছে এ রকম অভিযোগ তুলে। আর এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে বলিউডে। কিন্তু সালমান মুখে কুলুপ এঁটে বসেছিলেন। কিন্তু এবার সালমান তার টুইটারে লিখলেন এর জবাব, ‘আপনারা অনুষ্ঠানটি দিনে ১ ঘণ্টা দেখতে পান। আর আমি সারাদিন তাদের কাজকর্ম দেখি। এমন অনেক কিছুই ঘটেছে যা পর্দায় দেখানো সম্ভব হয় না। অন্যদিকে, আমাদের সমাজ-পরিবার এমনটা কখনোই শেখায়নি যে, একজন মেয়েকে হেয় করো। আমার বিচারে যদি কেউ কষ্ট পেয়ে থাকে, তবে তাকে বলব পুরো বিষয়টা বিবেচনা করতে। তারপর সিদ্ধান্ত নিন অনুষ্ঠানটি দেখবেন কী দেখবেন না। মনে রাখবেন, এটি গেম শো।’
