সিদ্ধিরগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনে শিশু কল্যাণ প্রাইমারি স্কুল

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২০:৫৫
সিদ্ধিরগঞ্জে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলে শিক্ষকরা পাঠদান বন্ধ করে দিতে বাধ্য হয়। বিদ্যালয়ের মাঠে সারা বছর জুড়ে পানি জমে থাকে। শিশু কল্যাণ ট্রাষ্টের পরিচালনায় এ বিদ্যালয়টি চালু থাকলেও দীর্ঘদিন মেরামত না করায় ভবনটির এ অবস্থা দাঁড়িয়েছে। ফলে শিশুদের পাঠদান ব্যাহত হচ্ছে। সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় মিলের ৪১ শতাংশ জমির উপর ১৯৯০ সালে পথকলি স্কুল প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়-১১ নামকরণ হয়। শিশু কল্যাণ ট্রাষ্টের অধীনে পরিচালিত টিনসেড বিল্ডিং-এর ৭টি কক্ষে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিশুদের ক্লাস চালু রয়েছে। অত্র এলাকার দরিদ্র, অসহায় শিশুরা এ বিদ্যালয়ের শিক্ষার্থী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম জানান, বিদ্যালয়ের চার পাশের প্রতিষ্ঠানগুলো ৩/৪ ফুট উঁচু করায় মাঠের পানি যাওয়ার কোন জায়গা নেই। ফলে সারা বছর মাঠে পানি জমে থাকে।