ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী অংশের সড়ক যোগাযোগের বেহাল দশা। ফরিদপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের মাধ্যমে মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজ থেকে কামারখালী অভিমুখে মহাসড়কটির মেরামত ও সংস্কারের ১ বছরের আগে এ বেহাল দশার সৃষ্টি হয়। এ মহাসড়কটি দিয়ে প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় হাজার হাজার যানবাহন চলাচল করে। কিন্তু মহাসড়কের এ অংশে মেরামত ও সংস্কারের কাজটি বাস্তবায়নে নিম্নমানের হওয়ায় ২ মাসের মধ্যে সীলকোট উঠে যায়। বৃষ্টিতে এখন মহাসড়কের ওই অংশে বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে।
