কিশোরগঞ্জ-২ আসনে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২০:৫৮
দশম সংসদ নির্বাচনের কিশোরগঞ্জ-২ আসনে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাপ বৃদ্ধি পেয়েছে। বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। তারা কর্মীদের চাঙ্গা করে বিভিন্ন হাটবাজার গ্রামে গণসংযোগ করে যাচ্ছেন। অপরদিকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরাও গণসংযোগে ব্যস্ত। দুই দলের নেতারা ছবিসহ ভোটারদের শুভেচ্ছা জানিয়ে পৌষ্টার ও বিল বোর্ড টানিয়েছেন। তবে দুই দলেই রয়েছে গ্রুপিং-লবিংসহ অভ্যন্তরীণ কোন্দল। কটিয়াদী-পাকুন্দিয়া নিয়ে গঠিন কিশোরগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য-২ বারের নির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ডা: এম এ মান্নান, প্রধানমন্ত্রীর শিক্ষা সামাজিক ও রাজনৈতিক উপদেষ্টা ড: আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. এম এ আফজল, কটিয়াদী উপজেলা চেয়ারম্যান লায়ন মো: আলী আকবর, পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান এড: সোহরাব উদ্দিন, কৃষক লীগ নেতা বিআরটিএ সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার এম এ মান্নান, স্বেচ্ছাসেবক লীগ নেতা তারিকুল মোস্তাক রানা, মইনুজ্জামান অপু, আবুল ফজল আনার, এড: মোখলেছুর রহমান বাদল, বজলুল হাছান চন্দন, রফিকুল ইসলাম রেনু ও বুলবুল চৌধুরী। অপর দিকে বিএনপি থেকে দুইবারের নির্বাচিত সাবেক সাংসদ মেজর (অব:) আখতারুজ্জামান রঞ্জন, ঢাকা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল সালাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এড: মাহমুদুল জানু, কটিয়াদী পৌর মেয়র তোফাজ্জল হোসেন খাঁন, উপজেলা বিএনপি সভাপতি, শিল্পপতি আশফাক আহমেদ জুন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহীদুজ্জামান কাকন, যুবদলের কেন্দ্রীয় নেতা রুহুলামিন আকিল, পাকুন্দিয়া পৌর মেয়র এড: জালাল আহমেদ, ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী আব্দুল মালেক সেলিম ভূঞা প্রমুখের নাম শোনা যাচ্ছে।