লোহাগড়ায় ব্যবসায়ীর হাত কেটে দিয়েছে প্রতিপক্ষ

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২০:৫৯
গতকাল সোমবার কুমড়ি গ্রামের ব্যবসায়ী ওহিদুর রহমানের (৪৫) বাম হাত কেটে দিয়েছে প্রতিপক্ষ। জানা গেছে, গত রবিবার সকালে আজম মোল্যার (৩৫) হাত কেটে দেয় প্রতিপক্ষ। এরই জের ধরে একই গ্রামের ওহিদুর রহমান (৪২)কে কুপিয়ে বাম হাত কেটে দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, কুমড়ি গ্রামের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হাত কাটার ঘটনা ঘটেছে ।