জেলার টেকনাফে ইয়াবাসহ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এছাড়া ৬ রোহিঙ্গা নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। টেকনাফ বিওপি চৌকি বিজিবির একটি টহল দল গতকাল রবিবার সন্ধ্যায় পৌরসভার কাঁচা মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় ইয়াবা বিক্রেতা পালিয়ে যায়।
একই দিন ভোরে দমদমিয়া বিওপি চৌকির বিজিবির জওয়ানরা চেকপোস্টে গাড়ি তল্লাশি চালিয়ে ২৪ লিটার বাংলা মদ ও হোয়াইক্যং বিওপি চৌকির বিজিবির জওয়ানরা চেকপোস্টে ২৪ ক্যান আন্ডামান গোল্ড বিয়ার উদ্ধার করে। এছাড়া শাহপরীরদ্বীপ বিওপির বিজিবির টহল দল সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৬ রোহিঙ্গা নাগরিককে আটক করে দেশে ফেরত পাঠানো হয়েছে। এ খবর জানিয়েছেন ৪২ বর্ডার গার্ড বিজিবির ব্যাটলিয়ান পরিচালক লে. কর্ণেল মো. সফিকুর রহমান।
