কিশোরগঞ্জে হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২১:০৫
একাত্তর টেলিভিশনের সাংবাদিকসহ বিভিন্ন মিডিয়া কার্যালয়ে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের সাংবাদিকবৃন্দ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার কিশোরগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে নাছিম খান, সাধারণ সম্পাদক সাইফুল হক মোল্লা দুলু, কাজী শাহীন খান, মু.আ. লতিফ প্রমুখ। বক্তাগণ দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।