তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করে সরকারকে পদত্যাগ করার দাবি জানিয়েছে জামায়াত। সোমবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে নির্বাচনের নামে প্রহসন করে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় আসার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছেন। এটি বাস্তবায়িত হবে না। দিন যত যাবে আওয়ামী লীগকে তত কঠিন মূল্য দিতে হবে। তাই কালক্ষেপণ না করে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
জামায়াত দাবি করে, সরকার পরিকল্পিতভাবে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও ভবনে এবং গণমাধ্যমের অফিসে হামলা চালিয়ে বিরোধী দলকে দায়ী করে অপপ্রচার চালিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র করছে।
