হবিগঞ্জের চুনারুঘাট ও নেত্রকোনার বারহাট্টায় পৃথক ঘটনায় দুইজন খুন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
চুনারুঘাট (হবিগঞ্জ)
চুনারুঘাট উপজেলার পারকুল বস্তি গ্রামে গত রবিবার রাতে খাদিজা খাতুন (৬০) নামে এক বৃদ্ধাকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করে দুবৃত্তরা।
পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধে অজ্ঞাত দুবৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। বিছানায়ই বৃদ্ধার মৃত্যু হয়। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা হয়েছে। হত্যাকা্লে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।
বারহাট্টা (নেত্রকোণা)
উপজেলার গুহিয়ালা গ্রামের ধান ক্ষেত থেকে গতকাল সোমবার সকালে নজরুল ইসলামের ছেলে রুহুল আমিন (২৮) নামে একজনের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
