নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিবাদ

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২১:১৫
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মতিয়র রহমান খানের ওপর হামলার প্রতিবাদে গতকাল সোমবার জেলা শহরে বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি ছোটবাজারস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে সারা শহর প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, সাংগঠনিক সম্পাদকও বর্তমান পৌর মেয়র প্রশান্ত রায়, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক গোলাম রহমান খান পাঠান বিমল, যুবলীগ সভাপতি নজরুল ইসলাম ফকির এবং জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সল আহমেদ খান রনি। উল্লেখ্য, গত রবিবার রাতে নিজ বাসা থেকে ছোটবাজারস্থ দলীয় অফিসে আসার পথে শহরের সাতপাই পিটিআই মোড়ে আসলে বিএনপি জামায়াত শিবিরের চোরাগুপ্তা হামলার শিকার হন প্রবীণ রাজনীতিবিদ মতিয়র রহমান।