রক কিংবদন্তি রিডের মৃত্যু

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২১:২১
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গায়ক এবং সাবেক ভেলভেট আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের অন্যতম প্রধান সদস্য লু রিড মারা গেছেন। রবিবার সকালে নিউইয়র্কের লং আইল্যান্ডে নিজ বাড়িতে ৭১ বছর বয়সে রিড মারা যান। পারফেক্ট ডে এবং ওয়াক অন দ্য ওয়াইল্ড সাইড এর মতো গানের জন্য ভীষণ জনপ্রিয় ছিলেন রিড। তাকে রক মিউজিকের সবচেয়ে প্রভাবশালী গায়ক ও গীতিকারদের একজন হিসেবে বিবেচনা করা হয়।