মিশরের সামরিক সরকারকে আগামী জুলাই মাসে ১শ’ কোটি মার্কিন ডলার সহায়তা দেয়ার পর আরো ৩শ’ ৯০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে সংযুক্ত আরব আমিরাত।
সরকারি সংবাদ সংস্থা ডব্লিউএএম’র খবরে বলা হয়, তেল সমৃদ্ধ সংযুক্ত আরব আমিরাতে মিশরের প্রধানমন্ত্রী হাজেম বেবলাবির সফরকালে দুটি দেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। খবরে বলা হয়, মিশরের তেলের প্রয়োজন মেটাতে ১শ’ কোটি ডলার এবং মিশরের জনগণের জীবন ও জীবিকার মানোন্নয়নে নেয়া একগুচ্ছ প্রকল্প বাস্তবায়নে বাকি অর্থ খরচ করা হবে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ৫০ হাজার গৃহ, ১শ’ স্কুল ও হাসপাতাল নির্মাণ।
