ইসরাইলে দু’টি রকেট হামলা

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ২০:২৩
ফিলিস্তিনি সোমবার ইসরাইলের দক্ষিণাঞ্চলে দু’টি রকেট হামলা চালিয়েছে। তবে এতে আহত বা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। গাজা উপত্যকা থেকে এ রকেট হামলা চালানো হয়। ইসরাইলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হফ আশকেলন রিজিওনাল কাউন্সিলকে লক্ষ্য করে এ রকেট হামলা চালানো হয়। গাজা উপত্যকায় রবিবারও ইসরাইলের দক্ষিণাঞ্চলে একটি মর্টার হামলা চালানো হয়। তবে এতেও হতাহত বা ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। ইসরাইলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র এএফপিকে বলেন, ২০১৩ সালের শুরু থেকে এ পর্যন্ত ফিলিস্তিনি ইসরাইলের দক্ষিণাঞ্চলে ২৮ বার হামলা চালিয়েছে।