ফোকাস

সর্বশেষ কফি হাউজে

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ২০:৪১
বাংলা গানের কিংবদন্তি মান্না দে একাধিক সাক্ষাত্কারেই বলেছেন গৌরিপ্রসন্ন মজুমদারের লেখা ‘কফি হাউজের সেই আড্ডা’র এই গানটি গাইবার আগে তিনি কখনও কফি হাউজে যাননি। এমনকি গানটি সর্বজনবিদিত হওয়ার পরও অনেকদিন যাওয়া হয়নি। এরপর যখন গিয়েছেন মান্না দে, তখন আড্ডা দেওয়ার জন্য নয়, কফি হাউজ কর্তৃপক্ষ তাকে আলাদা নিমন্ত্রণ করেছিলেন বলেই গিয়েছিলেন। এভাবে বারকয়েক বিশেষ অতিথি হিসেবে গিয়েছিলেন এই শিল্পী। সর্বশেষ ২০০২ সালে গিয়েছিলেন তিনি প্রাণখোলা আড্ডা দিয়ে কিছুক্ষণ সময় কাটাতে। সেই অনন্য মুহূর্তই ওপরের ছবিটি। ছবিটি মান্না দে স্মরণে ভারতের আনন্দবাজারের বিশেষ সংখ্যায় ছাপা হয়।