ছুটি শেষ, আবার কারাগারের পথে সঞ্জয়

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ২০:৪২
১৪ দিনের ছুটি শেষ হলো সঞ্জয় দত্তের। এবারের দিওয়ালিটাও নিজ বাড়িতে কাটাতে পারছেন না তিনি। বাড়তি ছুটির জন্য আবেদন করলেও কারাগার তাকে মাত্র ২ সপ্তাহের বাড়তি ছুটি দিয়েছিল। কারাগার তাদের নিয়ম মোতাবেকই ১৪ দিনের ছুটি দিয়েছিল। তাই ২৮ দিন পর আবার পুনের ইয়েরওয়াড়া জেলে গতকাল যেতে হলো তাকে। উল্লেখ্য, মুম্বাই বিস্ফোরণ মামলায় ৫ বছরের কারাবাস হয় সঞ্জয় দত্তের। ২০০৬ সালে অবৈধভাবে বন্দুক রাখার দায়ে অভিযুক্ত হন তিনি। বকেয়া ৪২ মাসের মেয়াদে তিনি এখন সাজা খাটছেন। তার এই ছুটির সময়ে অনেক পরিচালকই বিশেষ চরিত্রে অভিয়ের প্রস্তাব দিয়েছেন। কিন্তু, সঞ্জয় দত্ত সবাইকে সাফ জানিয়ে দেন যে, সম্পূর্ণ ছুটিটা নিজের পরিবার ও অসম্পূর্ণ কিছু কাজেই লাগাতে চান। আর সেটাই করেছেন তিনি।