মিউজিক ক্লাব :ট্রিবিউট টু মান্না দে

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ২০:৪২
গত ২৪ অক্টোবর বিখ্যাত সংগীতশিল্পী মান্না দে মৃত্যুবরণ করেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাভিশনে প্রচার হবে ‘মিউজিক ক্লাব’-এর বিশেষ পর্ব ‘মিউজিক ক্লাব :ট্রিবিউট টু মান্না দে’। বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এই বিশেষ পর্বে বাদশা বুলবুল ও মৌটুসী গাইবেন মান্না দে’র গান। গানের পাশাপাশি তারা কথা বলবেন তাদের সংগীতজীবনে মান্না দে’র স্মৃতির কথা, নানা গুরুত্বপূর্ণ ঘটনা ও জানা অজানা তথ্য। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে বুলবুল ও মৌটুসীর সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। নাহিদ আহমেদ বিপ্ল¬বের প্রযোজনায় ‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি বাংলাভিশনে সম্প্রচারিত হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে।