অনেক সময় আমাদের একাধিত পিডিএফ ফাইলকে একটি পিডিএফ ফাইলে একীভূত করার দরকার হয়ে পড়ে। পিডিএফ ফাইল পড়ার জনপ্রিয় সফটওয়্যার অ্যাপ্লিকেশন অ্যাডোবি রিডার কিংবা ফক্সিট ব্যবহার করে কাজটি করা যায় না। এর জন্য রয়েছে বিনামূল্যের ওপেন সোর্স সফটওয়্যার PDFsam, যার পুরো অর্থ ‘পিডিএফ স্প্লিট অ্যান্ড মার্জ’। ৩২-বিট এবং ৬৪-বিট—উভয় সংস্করণের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্যই পাওয়া যাবে সফটওয়্যারটি। এর মাধ্যমে সহজেই একাধিক পিডিএফ ফাইলকে একটি পিডিএফ ফাইলে রূপান্তর করতে পারবেন। ডাউনলোডের ঠিকানা www.pdfsam.org/download।
