জলঢাকায় আজ অর্ধদিবস হরতাল

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ২১:২০
নীলফামারীর জলঢাকায় গত ২৫ অক্টোবর জামায়াত-পুলিশের সংঘর্ষে পুলিশের গুলিতে মোসলেম উদ্দিন নামের এক শিবিরকর্মী নিহতের প্রতিবাদে জলঢাকা উপজেলা জামায়াতের ডাকে আজ বুধবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল। গত শনিবার দক্ষিণ কাজিরহাট হাজী পাড়া ঈদগাহ মাঠে নিহত মোসলেম উদ্দিনের জানাজা শেষে উক্ত কর্মসূচি ঘোষণা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী প্রভাষক ছাদের হোসেন। অন্য কর্মসূচির মধ্যে রয়েছে, ৩১ অক্টোবর বৃহস্পতিবার উপজেলার প্রতিটি ইউনিয়নে বিক্ষোভ মিছিল এবং ১ নভেম্বর শুক্রবার বাদ জুমা আলোচনা সভা ও দোয়া মাহফিল।