রূপগঞ্জের ভুলতা ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে হরতাল সমর্থকরা গতকাল মঙ্গলবার পুড়িয়ে দিয়েছে।
পিকেটাররা ঢাকা-সিলেট মহাসড়ক ও বাইপাস সড়কে বাঁধা সৃষ্টি করে ৮-৯টি গাড়ি ভাংচুর করে। সকালে কাঞ্চনের কালাদিতে মেয়র আলহাজ্ব মজিবুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে বিএনপি সভা করে। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, বিএনপি নেতা হাজী বাছির উদ্দিন বাচ্চু, মুক্তিযোদ্ধা কমান্ডার মিয়া মোঃ আরমান, যুবদল নেতা সানাউল্লাহ, নুরুনবী, ছাত্রদল নেতা আনোয়ার সাদাত সায়েম, এডভোকেট আমিরুল ইসলাম ইমন, আলমগীর হোসেন, মোস্তাফিজুর রহমান শুক্কুর, উপজেলা জাসাসের সভাপতি জাকির হোসেন, কৃষকলীগের সভাপতি আব্দুল জলিল, স্বেচ্ছাসেবকদলের সভাপতি শাহ আলম পাপ্পু, ওলামাদলের হাফেজ জাকারিয়া প্রমুখ।
সকাল সাড়ে ১১টায় ওই এলাকায় উভয় দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ১৫-১৬টি ককটেল বিস্ফোরিত হয়। হরতাল বিরোধীরা ভুলতা ও কাঞ্চন এলাকায় মিছিল বের করে।
