টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ২১:২০
টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটের চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে প্রায় ৮০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট রয়েছে। তবে উদ্ধারকৃত ইয়াবা এখনো গণনা চলছে। সোমবার রাতে হ্নীলা বিওপি চৌকির কোম্পানী কমান্ডার মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা আলীখালী পাহাড়ী এলাকায় সব্বিরের বাড়িতে অভিযানে যায়। এ সময় তালাবন্ধ বাড়িতে ডুকে তল্ল¬াশি চালিয়ে ৮টি ইয়াবা ট্যাবলেটের প্যাকেট উদ্ধার করে। তবে এ সময় ইয়াবার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবার মূল্যে দুই কোটি টাকা বলে জানায় বিজিবি। ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অপারেশন অফিসার ক্যাপ্টেন এইচ কামরুল হাসান বলেন, কয়েক কোটি টাকা মূল্যের একটি ইয়াবার চালান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার প্রকৃত মালিক খুঁজে বের করে মামলার প্রক্রিয়া নেয়া হবে।