গত সোমবার ছিল বিশ্ব সোরিয়াসিস দিবস। বিশ্বের লক্ষ লক্ষ লোক সোরিয়াসিস নামক চর্মরোগে ভুগছে। যাদের এই স্কিন ডিজিজটি হয়েছে কেবল তারাই বোঝেন সোরিয়াসিসের সমস্যা কি ধরনের। সোরিয়াসিস হলে শরীরের বিভিন্ন স্থানে এক ধরনের স্কেলি প্যাচ তৈরি হয়। আর সোরিয়াসিস নামক এই অটোইম্যিউন ডিজিজের কোন ধরনের স্থায়ী চিকিত্সা নেই। কেবল মাত্র নিয়ন্ত্রণে রাখতে হয়। কোন অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞের ব্যবস্থা অনুযায়ী চিকিত্সা নেয়া গেলে সোরিয়াসিস রোগীরা দীর্ঘদিন ভালো থাকতে পারে। নানা ধরনের সোরিয়াসিস আছে। আর এই সোরিয়াসিস-এর ধরন বুঝে চিকিত্সা দেয়া হয়। এছাড়া মনে রাখতে হবে গীটায় ব্যথাসহ সোরিয়াসিস-এর নানা জটিলতা হতে পারে। আর সোরিয়াসিস-এর জটিলতা অনুসারে চিকিত্সা দেয়ার প্রয়োজন পড়ে। তবে আশার কথা দেশে সোরিয়াসিস রোগীদের উন্নত চিকিত্সা দেয়ার জন্য জাতীয় শ্বেতী ও সোরিয়াসিস ফাউন্ডেশন গড়ে উঠেছে। এছাড়া যে কোন চর্মরোগ বিশেষজ্ঞের মাধ্যমে এই রোগটির চিকিত্সা করতে পারেন।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
