সুপার হিরো সুপার হিরোইন ইভেন্টের অন্যতম ফাইনালিস্ট শম্পা বর্তমানে নাটক এবং বিজ্ঞাপনের মাধ্যমে টিভি নাটকে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই সময়ের আলোচিত মডেলদের মধ্যে অন্যতম এই সুপার হিরোইন ধারাবাহিক এবং একক নাটকে সপ্রতিভ উপস্থিতির মাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। সময়ের এই আলোচিত মডেল এবং অভিনয়শিল্পী এবার মুখোমুখি আমাদের এবারের দশে দশ-এ। জানিয়েছেন তার ভালোলাগা, মন্দলাগা, পছন্দ-অপছন্দসহ আরও অনেক কিছু। সাক্ষাত্কারটি নিয়েছেন রিয়াদ খন্দকার ও ছবি
তুলেছেন আশীষ সেনগুপ্ত
১ জন মানুষের কথা বলুন, যিনি সবসময় আপনাকে অনুপ্রেরণা দেন—
আমার মা, আমার বলয়জুড়ে রয়েছেন
২টি কারণ, যেজন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—
আমার অহংকার কম
হিংসা অনেক কম
৩টি দোষ, যা পাল্টাতে চাই—
আমি বরাবরই একটু ভীতু
আত্মবিশ্বাসটা একটু কম
অল্পতে কেঁদে ফেলি
৪ জন প্রিয় অভিনেতা-অভিনেত্রী; যাদের আমি অনুকরণ নয়, অনুসরণ করি—
ববিতা
কারিনা কাপুর
মাধুরী দীক্ষিত
প্রিয়াঙ্কা চোপড়া
৫ জন প্রিয় পরিচালক, যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি—
করণ জোহর
এফ আই মানিক
এস এ হক অলিক
জাকির হোসেন রাজু
মোহাম্মদ হোসেন জেমি
৬টি প্রিয় চলচ্চিত্র—
চন্দ্রগ্রহণ
চন্দ্রকথা
আগুনের পরশমণি
কাভি আলবিদা না কেহেনা
লাভ অ্যান্ড আদার ড্রাগ
যব উই মেট
৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি—
কক্সবাজার
মধুপুর পাহাড়
রাঙ্গামাটি
বান্দরবন
ব্রহ্মপুত্রের পাড়
সুন্দরবন
সিলেটের হযরত শাহজালাল (রা.)-এর মাজার
৮টি প্রিয় খাবার—
পুডিং
খিচুড়ি
পিত্জা
চকোলেট
তেহারি
ফুচকা
চটপটি
আইসক্রিম
৯ জন পছন্দের লেখক—
রবীন্দ্রনাথ ঠাকুর (গীতাঞ্জলি)
কাজী নজরুল ইসলাম (অগ্নিবীণা)
শরত্চন্দ্র চট্টোপাধ্যায় (দেবদাস)
হুমায়ূন আহমেদ (লীলাবতী)
তসলিমা নাসরিন (ক)
ইমদাদুল হক মিলন (নূরজাহান)
আনিসুল হক (মা)
শীর্ষেন্দু মুখোপাধ্যায় (বৃষ্টির ঘ্রাণ)
সমরেশ মজুমদার (গর্ভধারিণী)
১০টি প্রিয় নাটক—
কোথাও কেউ নেই
আজ রবিবার
বহুব্রীহি
এইসব দিনরাত্রি
তাহাদের বসন্ত দিনে
সাতকাহন
যে তোমায় ছাড়ে ছাড়ুক
শুভ্র
বড়ে আচ্ছা লাগতে হে (হিন্দি টিভি সিরিয়াল)
কুচ তো কাহেঙ্গে লোক (হিন্দি টিভি সিরিয়াল)
