অভিনেত্রী হিসেবে স্যান্ড্রা বুলকের খতিয়ান নতুন করে দেওয়ার দরকার নেই। তিনি ‘দ্য ব্লাইন্ড সাইড’ ছবিটির জন্য ইতোমধ্যেই একবার সেরা অভিনেত্রীর অস্কার পেয়েছেন এবং সদ্য মুক্তি পাওয়া ‘গ্র্যাভিটি’ সিনেমাটি নিয়ে গুঞ্জরন যদি সত্যি হয়, তবে এ বছর তার আরও একটি অস্কার সংগ্রহ করাটা সময়ের ব্যাপার মাত্র। স্যান্ড্রা বুলকের ‘গ্র্যাভিটি’ সিনেমাটি নিয়ে লিখেছেন প্রাঞ্জল সেলিম
মেক্সিকান পরিচালক আলফনসো কওয়ারনের নতুন সিনেমা ‘গ্র্যাভিটি’ মুক্তি পেয়েছে ৪ অক্টোবর। আর এ ছবিটিকে চলচ্চিত্রশিল্পের সেরা স্পেস ফিল্ম বলে অভিহিত করেছেন হলিউডি পরিচালক জেমস ক্যামেরন। এই সিনেমার ব্যাপারে স্যানড্রা বুলক এবং জর্জ ক্লুনি অভিনীত টেকনো-থ্রিলার ধাঁচের সিনেমা ‘গ্র্যাভিটি’কে এ যাবতকালের সেরা স্পেস-ফিল্ম বলে মনে করছেন ক্যামেরন। এ ব্যাপারে ক্যামেরন বলেন, ‘আমি অভিভূত, পুরোপুরি স্তব্ধ। আমার মনে হয় এ যাবতকালের সেরা স্পেস সিনেমা হলো এটি। এ রকম একটি মুভি দেখার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম।’
তিনি আরও বলেন, ‘এখানে যে বিষয়টি সবচেয়ে বেশি মজার তা হলো হিউম্যান ডাইমেনশন। ভরহীন পরিবেশে কীভাবে একজন নারী টিকে থাকার চেষ্টা করে, আলফনসো এবং স্যান্ড্রা একসঙ্গে খুবই সুন্দরভাবে তা ফুটিয়ে তুলেছেন।’ এতে অভিনয় করেছেন জর্জ ক্লুনি এবং সান্দ্রা বুলক। বিখ্যাত পরিচালক আলফনসো কুয়ারন থ্রিডি ফ্যান্টাসি মুভি ‘গ্র্যাভিটি’ পরিচালনা করেছেন। মুক্তির প্রথম সপ্তাহেই মুভিটি নিয়ে দর্শক এবং সমালোচকদের ইতিবাচক আগ্রহ পাওয়া গিয়েছে। মুভিটি আবর্তিত হয়েছে একটি মহাকাশযান ধ্বংসের পর বেঁচে যাওয়া এক মেডিকেল অফিসার এবং একজন নভোচারীর টিকে থাকার সংগ্রাম নিয়ে। মেডিকেল অফিসার ডা. রায়ান স্টোন চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী স্যান্ড্রা বুলক ও ‘ম্যাট কোয়াস্কি’ নামের নভোচারীর চরিত্রে অভিনয় করেছেন জর্জ ক্লুনি।
মুভিটি চমত্কার হওয়ার কারণেই মুভিটি মুক্তির দুই দিনের মাথায় আইএমডিবি রেটিং পেয়েছে ৮.৮ এবং সমালোচকরাও সুনাম করেছেন। এতকিছুর পরেও মুভিটির পরিচালক আলফনসো কোয়েরন জানিয়েছেন, মহাকাশে দুর্ঘটনা নিয়ে তার এই বড় বাজেটের মুভিটি আশা অনুযায়ী ব্যবসা করবে না বলে ধারণা করেছিলেন।
ছবিতে স্যান্ড্রা একজন নভোচারীর ভূমিকায় অভিনয় করেছেন। মহাশূন্যের আবর্জনা এসে তার মহাকাশযানটি ধ্বংস করার পর তিনি মহাশূন্যেই আটকা পড়েছেন—সেই বিচ্ছিন্নতা, একাকিত্ব এবং বিষাদের ছবিই যেন ফুটে উঠেছে মেক্সিকান চিত্রপরিচালক আলফনেসা কুয়ারনের ফিল্মে। ছবিতে বুলকের পাশে নায়ক জর্জ ক্লুনি প্রায় পার্শ্বচরিত্রে পরিণত হয়েছেন।
‘গ্র্যাভিটি ছবিতে অভিনয় ছিল আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত। সম্প্রতি এমন কথাই বলেছেন অস্কারজয়ী অভিনেত্রী সান্ড্রা বুলক।’ কিন্তু প্রথম দিকে এ ছবিতে অভিনয় করতে চাননি তিনি। আশঙ্কা ছিল, এ ছবিতে কাজ করতে গিয়ে ছেলে লুইসের সঙ্গে সময় কাটাতে পারবেন না তিনি। এজন্য নির্মাতা আলফনসো কুয়ারনকে না করে দিয়েছিলেন তিনি। পরবর্তীকালে ছবির সেটে ছেলেকে নিয়ে আসার সুযোগ করে দেওয়ায় সান্ড্রা অভিনয়ে রাজি হন। চলচ্চিত্রবোদ্ধারা ইতোমধ্যেই বলতে শুরু করেছেন, এ ছবির জন্য নিশ্চয়ই আরও একটি অস্কার সম্মাননা যোগ হবে সান্ড্রার ঝুলিতে।
আলফনসো কুয়ারনের স্পেস মুভি ‘গ্র্যাভিটি’-এর প্রশংসার ঝড়ে কিছু মজার ঘটনাও আছে। নায়িকা স্যান্ড্রা বুলকের তিন বছরের দত্তক ছেলে লুইস নিজেকে ‘ডিউড’ মনে করে, আর মায়ের চাইতে নায়ক জর্জ ক্লুনির সঙ্গেই গল্প করতে ভালোবাসে। নব্বইয়ের দশকে জুলিয়া রবার্টস ও তার পরের দশকে অ্যাঞ্জেলিনা জোলি যা ছিলেন, স্যান্ড্রা বুলক আজ তাই—হলিউডের পয়লা নম্বর অভিনেত্রী ও তারকা। ফোর্বসের তালিকায় এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে বিত্তশালী মহিলাদের মধ্যে বুলক চতুর্দশ স্থানে। ২০১২ সালের গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী তিনিই হলেন বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিকের অভিনেত্রী। প্রতি ছবির জন্য পান ৮৫ মিলিয়ন ডলার।
স্যান্ড্রা জার্মানিতেও বিশেষভাবে জনপ্রিয়, কেননা তার মা ছিলেন জন্মসূত্রে জার্মান। বাবারও পূর্বপুরুষদের মধ্যেও কে নাকি জার্মান ছিলেন। স্যান্ড্রা নিজেও মাঝেমধ্যে জার্মান টিভি-র টক শো-তে দু’চার লাইন জার্মান বলে সকলকে মোহিত করে দেন।
গ্র্যাভিটি সিনেমার শুটিংয়ের ফাঁকে কিছু মুহূর্ত
তিন বছরের লুইস নিজেকে ‘ডিউড’। আর শুধু ডিউড নয়, রীতিমতো ‘কুল ডিউড’ বলে ঘোষণা করেছে। এ কথা জানিয়েছেন স্যান্ড্রা স্বয়ং। ‘গ্র্যাভিটি’-র সেটে কাজ করার সময় লুইস স্বভাবতই স্যান্ড্রার সঙ্গে থাকত। কিন্তু থাকতো বলতেই থাকত। মায়ের সঙ্গে থাকতে ওরকম একজন কুল ডিউডের ভালো লাগবে কেন। কুল ডিউড বন্ধ হিসেবে বেছে নিল জর্জ ক্লুনিকে। আর বুলক আর ক্লুনির বন্ধুত্ব প্রায় বিশ বছরের, যদিও দু’জনে এই প্রথমবার পরস্পরের সঙ্গে অভিনয় করলেন।
