মন্তব্য

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ১৮:১০
 ‘ঈদ শেষ। তাই এখন টুকটাক করে আবারও শুরু করছি ডাবল অ্যালবামের কাজ। আগের জনপ্রিয় গানগুলো আবারও নতুন করে সংগীতায়োজনের মধ্যে এগিয়ে চলছে এ অ্যালবামের কাজ। চলতি বছরের শেষ নাগাদ এই গানগুলো শ্রোতাদের হাতে তুলে দিতে পারব বলে আশা করছি।’ সংগীতশিল্পী বাপ্পা মজুমদার নতুন অ্যালবাম সম্পর্কে বলেন।  ‘আমার অনেক স্বপ্নের একটি ছবি ‘রান আউট’। আমার মনের মতো একটি গল্পের ছবি এটি। আমি আপ্রাণ চেষ্টা করছি আমার চরিত্রটি পূর্ণাঙ্গভাবে ফুটিয়ে তুলতে। আশা করি দর্শকেরও অনেক ভালো লাগবে।’ অভিনেতা সজল চলচ্চিত্র ‘রান আউট’ প্রসঙ্গে বলেন।  ‘আসলে চলচ্চিত্রে অভিনয়ে চরিত্র ও উপস্থাপনকে আমি প্রাধান্য দিয়েছি। কারণ, যেনতেন ছবিতে অভিনয়ে আমি আগ্রহী হইনি। আমার কাছে যেসব প্রস্তাব এসেছিল তা বিভিন্ন কারণে মনঃপুত হয়নি।’ মডেল ও অভিনেত্রী শখ চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে।