অ্যালবাম

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ১৮:১১
স্বপ্ন দেখে যাই অগ্নিবীণা থেকে প্রকাশ হলো তিনার প্রথম একক ‘স্বপ্ন দেখে যাই’। গানগুলো লিখেছেন তিনা, জিএম জাকির হোসেন, সামসুদ্দিন আহমেদ হাসু এবং সুর করেছেন তিনা, জিএম জাকির হোসেন, রবীন্দ্রনাথ সরকার। অ্যালবামের রয়েছে মোট ১০টি গান। গানগুলো হলো—মন ও মন, নেশা নেশা লাগছে, এই রাত হলো নির্ঘুম, কে আমার আকাশেতে, আমি ফুলের মতো, ও বাঁশি বেজো না, আমি এক রাতজাগা পাখি। গানগুলো গ্রামীণফোন, রবি, সিটিসেল, এয়ারটেল, বাংলালিংকের গ্রাহকরা রিংব্যাকটোন হিসেবে সেট করতে পারবেন। কাঁটা নিতে কেউ কেন আসে না লেজার ভিশন থেকে প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী প্রিয়াংকা গোপ ও মামুন জাহিদের দ্বৈত অডিও অ্যালবাম ‘কাঁটা নিতে কেউ কেন আসে না’। জিয়াউন নাসিরের কথায় অ্যালবামটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অজয় মিত্র। অ্যালবামটিতে মোট ৯টি গান রয়েছে। গানগুলো হচ্ছে—এমন তো অনেকেই আসে, জানালায় দেখা মুখ, চোখের আড়াল, ফাগুন সন্ধ্যায়, হাসিতে তোমার, তুমি ফুল আমি ফুল শাখা, ভালোবাসা যদি মরে যায় সখি, এক চাঁদ, সবুজ সবুজ। যদি প্রশ্ন কর প্রটিউনের ব্যানারে প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী আমীন বাদলের প্রথম একক অ্যালবাম ‘যদি প্রশ্ন কর’। অ্যালবামের গানগুলো লিখেছেন কাওছার আহমেদ চৌধুরী, মুন্সী ওয়াদুদ ও প্রসেনজিত্ ওঝা। সুর ও সংগীত করেছেন শেখ সাদী খান ও আলী আকবর রুপু। মোট নয়টি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। গানগুলো হচ্ছে—যদি প্রশ্ন কর, কবিতার মতো, সজনী, নীলা, নষ্টের শুরু, হাজার বছর, মন, মিষ্টি হেসে, দেশপ্রেমিক। এ প্রসঙ্গে আমীন বাদল বলেন, ‘দীর্ঘদিন ধরে মৌলিক ও শুদ্ধ গানের চর্চা করে আসছি, সেই চর্চার ফসল এই অ্যালবাম গানের সুর এবং বাণীর প্রতি যত্ন রেখেই অ্যালবামটি করা হয়েছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’