টপচার্ট

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ১৮:১১
সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন শুদ্ধ দেশি রোমান্স একই দিনে মুক্তি পায় পরিণীতি চোপড়া ও প্রিয়াঙ্কা চোপড়ার দুইটি ভিন্ন ভিন্ন চলচ্চিত্র। আর নতুন শিল্পী হলেও প্রিয়াঙ্কাকে বহু পেছনে ফেলেছেন পরিণীতি। ‘শুদ্ধ দেশি রোমান্স’ চলচ্চিত্রের এই সফলতায় অনেক খুশি পরিণীতি। মুক্তি পাওয়ার পরপরই ছবিটি উঠে আসে টপ চার্টের শীর্ষে। ক্যাপ্টেন ফিলিপস একে তো বাস্তব কাহিনীনির্ভর চলচ্চিত্র। তার ওপর মূল চরিত্রায়ণে টম হ্যাঙ্কস। আর দুয়ে মিলে যে অনন্য রসায়ন তার নাম ‘ক্যাপ্টেন ফিলিপস’ রোমাঞ্চে ভরপুর, তবে সেক্ষেত্রে বোঝাই যায়, প্রাপ্তির খাতায় যুক্ত হতে যাচ্ছে আরেকটি হলিউড মাস্টারপিস। সিনেমার ঘটনাটি ২০০৯ সালের। ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসের তখনকার শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতার বর্ণনা নিয়ে লেখা আত্মজীবনীমূলক বই ‘অ্যা ক্যাপ্টেইনস ডিউটি: সোমালি পাইরেটস, নেভি সিলস অ্যান্ড ডেঞ্জারাস ডেজ অ্যাট সি’ অবলম্বনে ছবিটির চিত্রনাট্য করেছেন বিলি রে। বলিউড টপচার্ট  শুদ্ধ দেশি রোমান্স সুশান্ত, পরিণীতি চোপড়া  দ্য লাঞ্চবক্স ইরফান খান, নির্মাত কৌর  গ্র্যান্ড মাস্তি বিবেক অবরয়, রিতেশ দেশমুখ, আফতাব  বিএ পাস শিল্পা শুকলা, রাজেশ শর্মা  বাজাতেই রহো বিশাখা সিং, তুষার কাপুর হলিউড টপচার্ট  গ্র্যাভিটি স্যান্ড্রা বুলক, জর্জ ক্লুনি  ক্যাপ্টেন ফিলিপস টম হ্যাঙ্কস, ক্যাথেরিন কেনার  দ্য কাউন্সিলর ব্র্যাড পিট, মাইকেল ক্যাসবেন্ডার  প্রিজোনারস হিউজ্যাকম্যান, জেক গ্লেইনহাল  ক্লাউডি উইথ দ্য চান্স অব মিটবলস টু বিল হেডার, এনা ফেরিস