দেবীদ্বারে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক আয়োজন

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ১৮:১৩
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লা কুমিল্লার দেবিদ্বারে শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ অক্টোবর দিনব্যাপী উপজেলার মোহনপুর উচ্চবিদ্যালয় মাঠে ওই বিদ্যালয়ের ২০০১ সালের এসএসসি পরীক্ষার্থীদের এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সকালে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, ২০০১ ব্যাচের সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে আলোচনা সভা এবং সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ২০১০ সালের চ্যানেল আই সেরা কণ্ঠের আশিক ও দেশ টিভি চ্যানেলের নিয়মিত শিল্পী সুজন গানের মাধ্যমে দর্শকের মন কেড়ে নেন।