দুই দিনব্যাপী লোকসংগীত উত্সব

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ১৮:১৩
রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারের উদ্যোগে দুই দিনব্যাপী লোকসংগীতের জমজমাট উত্সব অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ অক্টোবর সন্ধ্যা থেকে পাঠাগার মিলনায়তনে উত্সব শুরু হয়ে পরেরদিন রাত ১০টায় শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাঠাগারের সভাপতি জেলা প্রশাসক সরদার সরাফত আলী। এর আগে উত্সবের উদ্বোধন করেন, পাঠাগারের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান। প্রথম দিন মাহবুব-মানির চাঁপাই গম্ভীরা দল ও মহনন্দা সংগীত নিকেতনের শিল্পীরা গম্ভীরা, লোকসংগীত, পুঁথিপাঠ, বিয়ের গীত পরিবেশন করেন। শেষ দিন সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত ভোলাহাটের শফিকুল ইসলামের দল ঐতিহ্যবাহী আলকাপ গান পরিবেশন করেন। দু’দিন ধরে স্থানীয় দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে উপভোগ করেন বিলুপ্তপ্রায় লোকসংগীত।