মাদারীপুর সদর হাসপাতালে কনসালটেন্টের ৫টি পদ দীর্ঘদিন যাবত্ শূন্য রয়েছে। পদগুলো শূন্য থাকায় গরীবদের সমস্যায় পড়তে হয়। জেলা সদরের একমাত্র হাসপাতালটিতে দীর্ঘদিন যাবত্ সিনিয়র কনসালটেন্ট মেডিসিন, সিনিয়র কানসালটেন্ট সার্জারি, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি, সিনিয়র কনসালটেন্ট চক্ষু ও জুনিয়র কানসালটেন্ট এ্যানেস্থেশিয়ার ৫টি পদ শূন্য রয়েছে।
