ভারতের হায়দ্রাবাদে একটি বিলাসবহুল বাসে আগুন লেগে অন্তত ৪৪ আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে হায়দ্রাবাদ থেকে প্রায় দেড়শ’ কিলোমিটার দূরে মাহবুবনগরে এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার
৪৯ জন যাত্রী নিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত ভলভো বাসটি বেঙ্গালোর থেকে হায়দ্রাবাদ যাচ্ছিল। ভোরে কোথাকোটা এলাকার পালেম গ্রামের কাছে বাসটি দুর্ঘটনায় পড়ে। এ সময় যাত্রীদের প্রায় সবাই ঘুমিয়ে ছিলেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বাসের জ্বালানির ট্যাংক বিস্ফোরিত হওয়ার পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাসের জানাল বন্ধ থাকায় হাতেগোনা কয়েকজন ছাড়া কেউ আর বাস থেকে বের হতে পারেননি।
