সহজে মোবাইল রিচার্জে ইজি

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ২০:৫৬
বাংলাদেশে এসএসএল ওয়্যারলেস নিয়ে এসেছে ইন্টারনেটভিত্তিক মোবাইল রিচার্জ সেবা, যার মাধ্যমে মোবাইল গ্রাহকরা ইজি ডটকম ডটবিডি (easy.com.bd) ওয়েবসাইট থেকে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট/ক্রেডিট কার্ড (ভিসা, মাস্টার, ডিবিবিএল নেক্সাস, ব্র্যাক ব্যাং, কিউ-ক্যাশ) ব্যবহার করে মুহূর্তের মধ্যেই যেকোনো প্রি-পেইড বা পোস্ট-পেইড মোবাইল রিচার্জ করতে পারবেন। এ ছাড়া এই ওয়েবসাইটের মাধ্যমে কিউবি সংযোগও রিচার্জ করা যাবে।