সেন্সরে ‘জীবনঢুলী’

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ২০:৫৯
তানভীর মোকাম্মেল পরিচালিত ‘জীবনঢুলী’ চলচ্চিত্রটির কাজ সমাপ্ত হয়েছে এবং ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক ‘জীবনঢুলী’ চলচ্চিত্রটির কাহিনী হচ্ছে ১৯৭১ সালে নিম্নবর্ণের এক ঢাকি জীবনকৃষ্ণ দাস ও তার পরিবারের মুক্তিযুদ্ধসময়কালীন অভিজ্ঞতা। ‘জীবনঢুলী’ চলচ্চিত্রটিতে ১৯৭১-এ পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা সংঘটিত বাংলাদেশের সবচেয়ে বড় গণহত্যাটি চুকনগর গণহত্যাকে পুনঃনির্মাণ করা হয়েছে। নভেম্বরের তৃতীয় সপ্তাহে ‘জীবনঢুলী’ চলচ্চিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে এবং ছবিটি রিলিজ করা হবে। ছবিটির কেন্দ্রীয় চরিত্র অর্থাত্ ঢুলি চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। এতে আরও অভিনয় করেছেন—রামেন্দু মজুমদার, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, জ্যোতিকা জ্যোতি, প্রাণ রায়, তবিবুল ইসলাম বাবু, উত্তম গুহ, রাফিকা ইভা, ইকবাল হোসেন, পরেশ আচার্য্য, আব্দুল হান্নান শেলী, রিয়াজ মাহমুদ জুয়েল, মৃণাল দত্ত, রিমু খন্দকার, জামিলুর রহমান শাখা, আনিছুর রহমান সেলিম প্রমুখ।