চলচ্চিত্রে আইরিনের সৌভাগ্যযাত্রা!

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ২১:০০
গত এই এক বছরে একাধিক মডেল-অভিনেত্রী চলচ্চিত্রের খাতায় নাম লিখিয়েছেন। তবে চলচ্চিত্রের তারকা সংকটের এই খরায় এখন তাই এই নতুনদের আগমনকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। তবে এর ভেতরে র্যাম্প মডেল থেকে চলচ্চিত্রে কাজ করার ক্ষেত্রে আইরিনকে দেখেই অনেকে উত্সাহী হয়েছেন। সবচেয়ে বড় কথা হলো ছবি রিলিজের আগেই আইরিন তার নিজস্ব জায়গা করে নিয়েছেন। আইরিন বলেন, ‘আমি বলব এখন অনেক ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীরাও তাদের প্রায় শেষ বয়সেও চেষ্টা করছেন কমার্শিয়াল ছবিতে নিজের জায়গা করে নেওয়ার। বিষয়টি অনেকের কাছে হাস্যকর হলেও আমার বেশ মজাই লাগে। তবে আমি মনে করি, সিনিয়র টিভি আর্টিস্টরা কম বয়সী হিরোদের বিপরীতে নায়িকা চরিত্রে বেমানান না থেকে ভাবী বা মায়ের চরিত্রে কাজ করতে পারেন। কিন্তু তা না করে পরিণত বয়সেই তরুণী সাজছেন। হয়তো লবি নির্ভরতায় অ্যাওয়ার্ডও জিতবেন। তবে আমি যেহেতু একেবারেই নতুন, সেদিক দিয়ে আমি অনেক লাকি যে, পরপর কয়েকটি ভালো এবং পুরোদস্তুর কমার্শিয়াল ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছি। আসছে আরেফিন শুভর সাথে ‘ভালোবাসা জিন্দাবাদ’ চলচ্চিত্রে আমার অভিষেক হতে যাচ্ছে। তাই ক্যারিয়ারে চলচ্চিত্রের প্রতি নিজের ভালোলাগা থেকেই এসেছি। লবি নির্ভরতায় অ্যাওয়ার্ড জেতা নয় আমি চাই আমার দর্শকদের কাছে একটা গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে।