সানি লিওনের উত্তেজনাকর ট্রেইলরে ইউটিউবে হিটের বন্যা

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ২১:০১
সানি লিওনি বলিউতে তার ক্যারিয়ারের শুরু থেকেই দর্শকগ্রহণযোগ্যতা পেয়েছেন আকাশচুম্বী। যদিওবা এই পাওয়া শুধুই তার অতীত ক্যারিয়ার পর্নোস্টার হওয়ার কারণেই। তারপরেও, বলিউডে দক্ষতা না থাকলে আর কতদিন কে টিকে থাকতে পারে? সেই টিকে থাকার প্রতিযোগিতায় যেন পুরোদস্তুর সফল সানি লিওনি। কেননা, ‘জিসম টু’ ছবির অভিনয়ের পর ‘লায়লা তেরি লুট লেগি’ গানটি ব্যাপক জনপ্রিয় হয়। তার নাচও হয় ব্যাপক প্রশংসনীয়। এবার মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি ‘জ্যাকপট’। সম্প্রতি এই ছবির ট্রেইলর প্রকাশ হয় ইউটিউবে। আর প্রকাশের পরপরই ইউটিউবে হিটের বন্যা শুরু হয়ে গেছে সানি লিওনির অতি আবেদনময়ী দৃশ্য ও উত্তেজনাকর সিক্যুয়েন্সের জন্য। এর চেয়েও মজার বিষয় হলো, সাম্প্রতিককালে ‘ধুম থ্রি’ ও ‘কৃষ থ্রি’ ছাড়া কোনো ছবির ট্রেইলর ইউটিউবে এতবার দেখা হয়নি।