টিভি নাটকের শুটিংয়ে দেশের বাইরে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। বিশেষ করে পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরে প্রতি মাসেই কোনো না কোনো নাটকের শুটিং হয়। তেমনই এক শুটিংয়ে দুই প্রজন্মের দুই তারকা শিল্পী তানিয়া আহমেদ ও শায়না আমিন। তানিয়াকে তার দীর্ঘ ক্যারিয়ার জীবনে সমানতালে বিভিন্ন ধরনের চরিত্রে দেখা গেছে টিভি নাটকে। অন্যদিকে শায়নার ক্যারিয়ারে সাফল্যের ঝুলিতে মাত্র একটি মিউজিক ভিডিও ছাড়া যুত্সই ভালো কাজ যেন ধরা দিচ্ছে না কিছুতেই। দুজনই ক্যামেরায় স্বকীয় ভঙ্গিতে।
