শিল্পকলায় ‘রুদ্র রবি ও জালিয়ানওয়ালাবাগ’

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ২১:০৩
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের উদ্যোগে নাট্যকার মনজুরে মওলা রচিত, নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান নির্দেশিত বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা রেপার্টরী প্রযোজনা ‘রুদ্র রবি ও জালিয়ানওয়ালাবাগ’ নাটকটির ১৩তম মঞ্চায়ন একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে আগামীকাল সন্ধ্যা ৭টায়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—আতাউর রহমান, আমিনুর রহমান মুকুল, ফকরুজ্জামান চৌধুরী, শামীম সাগর, এস এম সালাউদ্দিন, এরশাদ হাসান, রিজভী, পূজা, জয়িতা, শীলা, পিয়া, বিউটি, রাজা, সিক্ত, মিজান, মোতালেব, রাশেদ ও শিশুশিল্পী টইটই।