মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজনা গবেষণা নাট্য হিজড়া সমাজের মানুষদের সুখ দুঃখ কথামালায় গাঁথা ‘শিখণ্ডী কথা’র ১৩৬তম প্রদর্শনী আগামীকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে। আনন জামান রচিত ও রশীদ হারুন নির্দেশিত ‘শিখণ্ডী কথা’ বাংলাদেশে প্রথম হিজড়া সমাজের মানুষদের সুখ-দুঃখ কথামালায় গাঁথা গবেষণা নাট্য।
নাটকটির প্রথম প্রদর্শনী হয় ২৫ সেপ্টেম্বর, ২০০২ সালে মহিলা সমিতি মঞ্চে। এ নাটকের শততম মঞ্চায়ন হয়েছে ১৩ মার্চ, ২০১০ সালে জাতীয় নাট্যশালায়। নাটকটি নিয়ে মহাকাল ভারতের ত্রিপুরা রাজ্যে ৪টি, পশ্চিমবঙ্গের কলকাতায় ৪টি ও দক্ষিণ দিনাজপুরে ১টি এবং বিহার রাজ্যের পাটনায় ১টি প্রদর্শনী করেছে।
