বছরের শুরু থেকেই দীপিকা দাপিয়ে বেড়াচ্ছেন বলিউড ইন্ডাস্ট্রি। এ বছর কোনো হার্টথ্রব অভিনেতাও দীপিকার মতো সফলতা অর্জন করতে পারেননি। বছরে শুরুটা ‘রেস টু’ দিয়ে। তারপর ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’। খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে ‘রামলীলা’ ও ‘কচাড়িয়ান’। বর্ষসেরা ছবিগুলোর পাশাপাশি বড় একটি বিজ্ঞাপনের সঙ্গেও এবার যুক্ত হতে যাচ্ছেন দীপিকা। লাক্স-এর মডেল হিসেবে এতদিন ক্যাটরিনা কাইফ থাকলেও এবার সে জায়গা দখল করতে চলেছেন দীপিকা পাড়ুকোন। তবে প্রতিষ্ঠানটি এখনও চূড়ান্ত কিছুই জানায়নি।
