ভ্যালেন্টাইনে আর কে জুয়েল

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ২১:০৩
আর কে জুয়েলের প্রথম অ্যালবাম ‘তারার চাদর’ প্রকাশিত হয় গত বছর। সেই অ্যালবামের কিছু গান এখনও শ্রোতাদের মনে গেঁথে আছে। অ্যালবামের ‘ক্লান্ত দুপুর’ গানটির মিউজিক ভিডিওটিও ব্যাপক জনপ্রিয়তা পায়। গত এক বছর বিভিন্ন ব্যস্ততার কারণে তেমন কোনো কাজ না করলেও এবার ভ্যলেন্টাইন ডেতে তার একটি ডুয়েট গান বের হতে যাচ্ছে। গানটি লিখেছেন তরুণ গীতিকার ওমর ফারুক। কিংবদন্তি সংগীতজ্ঞ এ আর রহমানের ইনিস্টিটিউট কেএমসি’তে ওয়াপা মিউজিকের অধীনে অডিও ইঞ্জিনিয়ারিং করেছেন আর কে জুয়েল।